ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০১:২৩ এএম
নির্ধারিত সময়ের দুইদিন আগে বুধবার (২১ এপ্রিল) দুপুরে ৩টার দিকে কোচের প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়। গত ৩১ মার্চ বিকেল ৪টা ১৮ মিনিটে মেট্টোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি ঢাকায় পৌঁছায়।
গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুন্দ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়। আর আজ ঢাকার তুরাগ তীরে এসে পৌঁছেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ঢাকা পৌঁছেছে মেট্রোরেল প্রথম কোচ সেট
