দিনে দুটি ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৩:১৭ এএম
২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন ম্যাচ সরাসরি দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
টুর্নামেন্টের প্রথম কয়েক দিনেই তিনি তিনটি দেশের একাধিক শহরে উড়ে গিয়ে দিনে দুটি করে ম্যাচ উপভোগ করেছেন বলে জানা গেছে।
ফিফা জানিয়েছে, সভাপতি ও শীর্ষ কর্মকর্তাদের ভ্রমণের জন্য নির্ধারিত নীতিমালার আওতায় প্রয়োজন অনুযায়ী চার্টার বা ব্যক্তিগত জেট ব্যবহার করা হয়। সংস্থাটির দাবি, তিন দেশের ১৬টি শহরে বিস্তৃত টুর্নামেন্ট কাভার করতে এই ব্যবস্থা সবচেয়ে কার্যকর।
তবে বিষয়টি নিয়ে সমালোচনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ইউএসএ (Greenpeace USA)। সংগঠনটি বলেছে, জলবায়ু সংকটের সময়ে শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত জেট ব্যবহার পরিবেশের জন্য নেতিবাচক বার্তা দেয় এবং এটি দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত বহন করে।
এদিকে ফিফা বলছে, বিশাল আয়োজনে সময় ও লজিস্টিক ব্যবস্থাপনার কারণে দ্রুত স্থান পরিবর্তনের জন্য এ ধরনের ভ্রমণ প্রয়োজন হয়ে পড়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:
