বদলে গেল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:০৭ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এর নাম পরিবর্তন করেছে সরকার। প্রতিষ্ঠানটির নতুন নাম রাখা হয়েছে ‘কুর্মিটোলা বহুমুখী বিশেষায়িত হাসপাতাল’।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে হাসপাতালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

একই সঙ্গে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top