পল্লবীর ছাত্রী রামিসা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রামিসা হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ দ্রুত ও পেশাদারভাবে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করবে।

তিনি আরও বলেন, মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করা আদালতের দায়িত্ব। তবে সরকার আশা করছে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে থাকা একাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

 
 


বিষয়:



Top