ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:১৬ এএম

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বর্তমানে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তার অধীনে দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, “ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র পাবে না। নতুন এই চুক্তি তাদের সেই লক্ষ্য অর্জনের পথে একটি শক্তিশালী বাধা হিসেবে কাজ করবে।”

নতুন চুক্তির কার্যকারিতা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি দাবি করেন, এটি ইরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটি “মজবুত প্রাচীর” হিসেবে ভূমিকা রাখবে।

এ সময় ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের আমলে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন।

তার ভাষায়, ওবামা প্রশাসনের ওই সমঝোতা ছিল ত্রুটিপূর্ণ এবং তা ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ থেকে বিরত রাখতে যথেষ্ট কার্যকর ছিল না।

ট্রাম্প আরও বলেন, পূর্ববর্তী চুক্তির তুলনায় বর্তমান আলোচ্য সমঝোতা ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করবে বলে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ চলছে। এ বিষয়ে নতুন সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top