মুগদায় বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৯:৫৪ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আহমেদবাগ এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তানভীর হোসেইন শুভকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়।

জানা গেছে, তার বাবার নাম তবারক হোসেন। তাদের স্থায়ী বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মুগদার ওই ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন।

বাড়ির মালিক জানান, ঈদের দিন সর্বশেষ তানভীর হোসেইন শুভকে দেখা যায়। এরপর মঙ্গলবার রাতে তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।

মুগদা থানার উপপরিদর্শক মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top