রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি সালিশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে একটি পরিবহন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top