ফুটবল বিশ্বকাপে যে দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০২:৫৫ এএম

সংগৃহীত

সারাবিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ফুটবল। কে কোন দলের সমর্থক, তা নিয়েও চলছে তর্ক-বিতর্ক।

এর মধ্যেই জানা গেছে, ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকরা তার কাছে বিশ্বকাপ নিয়ে জানতে চান। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও ফুটবল নিয়ে প্রশ্ন উঠে আসে।

সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রশ্ন করেন, “এখন তো বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই তা জানতে চাই।”

জবাবে সরাসরি কোনো দলের নাম না নিয়ে তারেক রহমান বলেন, তিনি দীর্ঘ সময় একটি নির্দিষ্ট দেশে বসবাস করেছেন এবং সেখানকার সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন—এ কথা উল্লেখ করে ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন, “আপনারা নিজেরাই বুঝে নিতে পারেন।”

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ। অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের কারণে তিনি ইংল্যান্ড জাতীয় দলকে সমর্থন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top