রাজধানীতে গ্যাসের ন্যায্য বিল ও প্রি-পেইড মিটার দাবিতে মানববন্ধন

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০২:৪৫ এএম

সংগৃহীত

আবাসিক গ্যাস গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি, অতিরিক্ত ও অযৌক্তিক বিল আদায় এবং প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের দাবিতে রাজধানী ঢাকায় আজ একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি–পেশার সচেতন নাগরিক ও গ্যাস গ্রাহকরা।

মানববন্ধনের মূল স্লোগান হিসেবে রাখা হয়েছে, “আমরা গ্যাসের মিটার চাই, ন্যায্য বিল চাই, হয়রানিমুক্ত গ্যাস চাই।”

আয়োজকদের অভিযোগ, বর্তমান ব্যবস্থায় অনেক গ্রাহক গ্যাস সরবরাহ পর্যাপ্ত না পেলেও প্রতি মাসে গড়ে প্রায় ১০৮০ টাকা বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। মিটারবিহীন ব্যবস্থার কারণে প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল নির্ধারণ না হওয়ায় গ্রাহকরা নিয়মিতভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।

মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, আবাসিক খাতে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যবহারভিত্তিক ন্যায্য বিল নিশ্চিত করা, গ্যাস সরবরাহ না থাকলে বিল না নেওয়া, অবৈধ সংযোগ ও অপচয় রোধ,স্বচ্ছ ও হয়রানিমুক্ত গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা।

আয়োজকদের মতে, প্রি-পেইড মিটার চালু হলে গ্রাহকরা যেমন সঠিক বিল পরিশোধ করতে পারবেন, তেমনি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং গ্যাসের অপচয়ও কমে আসবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট এই ইস্যুটি গুরুত্ব সহকারে তুলে ধরার জন্য মানববন্ধনের কার্যক্রম সরাসরি কাভার করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ কর্মসূচি থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল উদ্দেশ্য।



বিষয়:



Top