নতুন গোয়েন্দা চরিত্রে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৩:২৬ এএম
গোয়েন্দা চরিত্রের সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। একদিকে তিনি যেমন পর্দায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন, তেমনই আবার গোয়েন্দা গল্প নির্মাণেও যুক্ত থেকেছেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ব্যোমকেশ বক্সী ও ফেলুদার পর এবার নতুন এক গোয়েন্দা চরিত্রে পর্দায় ফিরছেন পরমব্রত। তবে এবার তিনি বড়পর্দায় নয়, ওয়েব সিরিজের মাধ্যমে নতুন রূপে হাজির হচ্ছেন দর্শকের সামনে।
নতুন এই সিরিজে পরমব্রত অভিনয় করবেন গোয়েন্দা আদিত্যনাথ মজুমদারের চরিত্রে। সিরিজটির পরিচালনায় থাকছেন অরিত্র সেন। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে । প্রযোজনায় রয়েছে রোড শো প্রোডাকশন।
তবে এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা, অভিনেতা বা ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে পরমব্রত চট্টোপাধ্যায় শুধু অভিনয়ই নয়, গোয়েন্দা ধারার সিরিজ পরিচালনাতেও যুক্ত ছিলেন। তিনি পরিচালনা করেছেন ‘সাবাশ ফেলুদা’ সিরিজ, যা নির্মিত হয়েছিল ‘গ্যাংটকে গন্ডগোল’ এবং ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর কাহিনি অবলম্বনে।
এনএফ৭১/ওতু
বিষয়:
