রাজধানীর কাঁঠালবাগানে বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৫:২৪ এএম
রাজধানীর কাঁঠালবাগানে বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটে একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো আগুন লাগার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।
এনএফ৭১/জেএস/২০২১
