সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, ২ নিহত, ২ নিখোঁজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম
রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনা ঘটে বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায়। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস তৎপর হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
