নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪০ পিএম
চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।
এক শিক্ষার্থী বলেন, তারা কারো বিরুদ্ধে আন্দোলন করছে না। পরীক্ষা নেয়ার জন্য আন্দোলন করছে। পরীক্ষা শুরু হয়েছিল সেটি চলমান থাকুক এটিই আমরা চাই।
সাত কলেজের ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে বলে জানান তারা। এ ছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গতকাল এক বৈঠকে এসব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
