রাজধানীর মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেপ্তার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৭ পিএম
রাজধানীর মিরপুরের হত্যা ও মাদকসহ ২৭টি মামলার আসামী মফিজুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি টিম।
প্রসঙ্গত, রাজধানীর পল্লবী থানার সন্ত্রসীদের তালিকায় গ্রেপ্তার মামুন ১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। তার বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ২৭টি মামলা ও জিডি রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: রাজধানী মিরপুর হত্যা ও মাদকসহ ২৭টি মামলার আসামী সিটিটিসি ডিএমপি মফিজুর রহমান মামুন গ্রেপ্তার এডিসি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পল্লবী থানা
