ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
Nasir Uddin | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম
রাজধানীতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
এসময় সিটি কলেজে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিতে দেখা গেছে। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।
অন্যদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের থামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।
বিষয়:
