রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৩২ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা এবং ২৩০ টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।





Top