আবারও বিমানবন্দর থেকে বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫৯ পিএম
আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন ৩য় টার্মিনালের সাইট থেকে বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত চলতি মাসেই বিমানবন্দর থেকে মোট ৪টি বোমা উদ্ধার করা হলো।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, এ বোমাটির ওজনও আগের তিনটি বোমার মতোই ২৫০ কেজি হতে পারে।
প্রসঙ্গত, গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের ৩ টি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে বোমাগুলো ধ্বংস করা হয়।
এনএফ৭১/জেএস/২০২০
