কদমতলীতে বিস্কুট কারখানায় বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১১:৪৪ এএম

কদমতলীতে বিস্কুট কারখানায় বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে কুইন বেকারি নামে একটি বিস্কুট কারখানায় ইলেকট্রিক ওভেন বিস্ফোরণে মো. মোজাম্মেল হক (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেল হককে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. আজহার জানান, মোজাম্মেল হক কদিন আগে কুইন বেকারি থেকে অন্য একটি বিকারিতে চাকরি নেন। আজ সবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হঠাৎ ওই বেকারিতে থাকা ইলেকট্রিক মাইক্রোওভেন বিস্ফোরণ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 





Top