৫০ হাজার টাকা পুরস্কার পেলেন সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ০৩:৫৯ এএম

৫০ হাজার টাকা পুরস্কার পেলেন সেই রিকশাচালক

মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দেওয়ায় সততার পুরস্কার পেয়েছেন রিকশাচালক আমিনুল ইসলাম।

রোববার (২১ আগস্ট) দুপুরে আমিনুলের হাতে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে এই টাকা দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমিনুলের সততাকে সম্মান জানাতে ও এই ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়েছে। তার এমন সততা সবার জন্য দৃষ্টান্ত।

আমিনুল ইসলাম বলেন, কল্পনাও করিনি আমি এতটা সম্মান পাব। এমন সম্মান আমার জন্য স্মরণীয় হবে থাকবে।







Top