রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মে ২০২২, ১২:৪৬ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছে।
শনিবার (৭ মে ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৬ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১ কেজি ২৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম ৫৪ হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মাদকবিরোধী
