রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মে ২০২২, ১২:২৯ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।
শুক্রবার (৬ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (৬ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ২২ পিস ইয়াবা, ১ কেজি ৪২৫ গ্রাম গাঁজা ও ২.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ডিএমপি মাদকবিরোধী
