শুক্রবার ভোর থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ০৮:৫৭ পিএম
ঈদের সরকারি ছুটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর শুক্রবার (২৯ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। এদিন ভোর থেকেই রেলস্টেশনে বাড়তে থাকে মানুষের চাপ। গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তাপ্রহরীরা। আবার অনেকে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।
এর আগে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যা চলে ২৭ এপ্রিল পর্যন্ত। এই ট্রেনের টিকিট পেতে স্টেশন ও অনলাইনেও ভোগান্তিতে পড়ে মানুষ।
এদিকে ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রবিবার) মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে টানা ছয়দিনের ছুটি পড়ছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এনএফ৭১/এমএ/২০২২
