রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৪ জন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০১:৫৭ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৪ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৪৮ পিস ইয়াবা, ৫৬ কেজি ৭৫৫ গ্রাম (১১০ পুরিয়া) গাঁজা, ১৩ গ্রাম (১০০ পুরিয়া) হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল ও চার গ্রাম আইস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top