রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ০৯:৫০ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫৩৪ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এনএথফ৭১/এমএ/২০২২
বিষয়: মাদকবিরোধী অভিযান
