নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ০১:২৬ এএম
রাজধানীর ওয়ারীতে কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় ওয়ারীর জয়কালী মন্দিরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেয় কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেনস কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অবস্থান কর্মসূচি থেকে ৭ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
এনএফ৭১/এমএ/২০২২
