ইসলামপুরে রয়েল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১২:৫৮ এএম
রাজধানীর ইসলামপুরের রয়েল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভেসের আটটি ইউনিটের চেষ্টায় ২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, রাজধানীর ইসলামপুরে রয়েল টাওয়ারে দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগে। ৩০ মিনিট পর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনএফ৭১/এমএ/২০২২
