সহপাঠীকে মারধরের জেরে বাস আটকালেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:২২ এএম
ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে তিনটি বাস আটক করেন শিক্ষার্থীরা। আটকের পর একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস আটক করে সেখানেই অবস্থান করছেন। শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় তাকে মারধর করেন মৌমিতা বাসের চালকের সহকারী। তিনি মাথায়, গলা ও পায়ে আঘাত পান। অভিযুক্ত বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১১৮৮৩৫।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ঢাকা কলেজ মৌমিতা ট্রান্সপোর্ট
