গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ১০:৫১ পিএম
রাজধানীর গ্রিন রোডের আরএস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু আমাদের ৪টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: গ্রিন রোড আরএস টাওয়ারে আগুন
