বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ১১:০০ পিএম

বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ‌্য নিশ্চিত করে জানান, রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top