রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ১১:০৬ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সময়ে গ্রেফতার করা হয় তাদের।

এ সময় তাদের কাছ থেকে ২৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯৮৪ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা, ২২ বোতল ফেনসিডিল, ও ৩০ মি.লি. নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top