রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:১১ এএম
রাজধানীতে হেরোইন-ফেনসিডিল ও অন্যান্য মাদকসহ গ্রেফতার ৫৩ জন। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪৮৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১০৫৪৫ ইয়াবা বড়ি, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল।
ডিএমপির তথ্য মতে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮টি মামলা করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদকবিরোধী অভিযান
