রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৮ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০১ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৮ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ২২৫ পিস ১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা, ১০১ গ্রাম ৪৪৭ পুরিয়া হেরোইন, ৫ বোতল বিদেশি মদ, ৩৯ কেজি ৭০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

জানা গেছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top