রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৫ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১০:৪১ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে চালিয়ে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত চালানো হয় এ অভিযান।
ডিএমপি জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে ১৫ হাজার ৪২১ পিস ইয়াবা, ১৪৬ গ্রাম ৩২২ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৫২৩ গ্রাম গাঁজা, চার বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাজধানী ঢাকা মাদকবিরোধী অভিযান
