রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:১০ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৩ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গ্রেফতার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা, ১১০ গ্রাম ১৭৬ পুরিয়া হেরোইন, ৮ বোতল দেশি মদ ও ৭৭ কেজি ৯৫৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ মামলা করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top