বাংলামোটরে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১২:২৪ এএম

বাংলামোটরে বহুতল ভবনে আগুন

রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে ১০ তলা ভবনটির ছয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

এনএফ৭১/এমএ/২০২১





Top