মুগদায় আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ১২:০৯ এএম

মুগদায় আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জনের মৃত্যু

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ হওয়া একই পরিবারের চারজনেরই মৃত্যু হলো। সোমবার (২৯ নভেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালী রাণী বারৈ (৬০)।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেফালী রাণীর শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মেয়ে প্রিয়াংকা বারৈ (৩২), জামাতা সুধাংশু বৌদ্ধ (৩৬) ও নাতি অরুপ বৌদ্ধ (৫)।

এর আগে, ২২ নভেম্বর সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এনএফ৭১/এমএ/২০২১

 

 





Top