গুলশানের এক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০৩:৫৮ এএম
রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ডিএনসিসি মার্কেটের পাশে অবস্থিত একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সোমবার (২৯ নভেম্বর) বেলা ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গুলশান-১ ডিএনসিসি মার্কেট
