রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০১:০০ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রেফতার করেছে ৬১ জনকে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ১২ হাজার ৭৬২ পিস ইয়াবা, ৮৬ গ্রাম হেরোইন, সাড়ে ১২ কেজি গাঁজা, পাঁচ বোতল দেশি মদ, আট বোতল বিদেশি মদ ও ১৩৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মো. ফারুক হোসেন আরো জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪১টি মামলা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 





Top