হাফ ভাড়ার দাবিতে আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০৩:৪০ এএম
আজও বাসে হাফ পাস ভাড়ার দাবিতে রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এছাড়া, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বাড্ডা শাহজাহাদপুর উভয় পাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা ব্যানার নিয়ে অবস্থান নেন সড়কে। বাসে হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ রয়েছে ওই সব এলাকায় যান চলাচল। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছে পুলিশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
