রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১২:০২ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ৬৭ জনকে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয় ৪২১ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ২৪ বোতল ফেনসিডিল, ১ গ্রাম আইস, ৮ হাজার ৮৬০ পিস ইয়াবা ও ৫ কেজি ১৩৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top