যাত্রাবাড়ীতে আইসের মূলহোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৫:০৮ পিএম
ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস সিন্ডিকেটের মূলহোতা খোকনের কাছ থেকে আইসের সবচেয়ে বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৬ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চালান আসার পূর্ব তথ্য অনুযায়ী, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আইস ক্রিস্টাল মেথ র্যাব যাত্রাবাড়ী
