অধ্যাপক ড. তারেক শামসুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০৭:৪৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. তারেক শামসুর রহমান আর নেই।
শনিবার (১৭ এপ্রিল) উত্তরার অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাটে তার মৃত্যু হয়।
জানা গেছে, রাতে বাসায় একা ঘুমিয়ে ছিলেন তারেক শামসুর রহমান। অনেক সকাল হলেও ঘুম থেকে না ওঠায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে এই রাজনৈতিক বিশ্লেষককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: অধ্যাপক ড. তারেক শামসুর রহমান
