জিসান ইস্যুতে সরব ছাত্রদল নেতা হামিম: ‘এভারেজ জামায়াত-শিবিরের চরিত্র এমনই’
প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:৪২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম ইসলামী শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াত-শিবিরের সমালোচনা করেছেন।
শনিবার (১৩ জুন) নিজের ফেসবুক পোস্টে হামিম দাবি করেন, জিসানের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাটিকে ‘গুম’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেন। পাশাপাশি বিএনপির আমলে গুমের রাজনীতি ফিরে এসেছে বলেও প্রচারণা চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।
হামিম আরও বলেন, পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জিসানের বিরুদ্ধে এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয় সামনে আসে। এ ঘটনায় তার নামে মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা লেখেন, “যাচাই-বাছাই না করে সরকারের ওপর দায় দেওয়া শুরু হয়েছিল। এভারেজ জামায়াত-শিবিরের চরিত্র এমনই। এ ঘটনা ভবিষ্যতের জন্য সাইনমার্ক।”
এদিকে হামিমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া।
বিষয়:
