মাদকবিরোধী সচেতনতায় সরব তিতুমীর কলেজে বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:০৩ পিএম

সংগৃহীত

“মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ সরকারি তিতুমীর কলেজ শাখা ক্যাম্পাসে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৯ মে) কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাদকবিরোধী পোস্টার প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গিয়ে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতামূলক কাউন্সেলিং করা হয়।

বসুন্ধরা শুভসংঘ সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি নয়ন আলী বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা তাদের ভবিষ্যৎ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

সাধারণ সম্পাদক বায়জিদ হাসান বাঁধন বলেন, কৌতূহল ও অসৎ সঙ্গের কারণে অনেক শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়ছে, যা ব্যক্তি, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রেই ভয়াবহ প্রভাব ফেলছে। তিনি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top