উত্তরা সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের ১০ বছর পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:৪৭ পিএম

সংগৃহীত

উত্তরা সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৩ মে) এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের মডারেটর ও বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়দা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল আহমেদ।

অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রাক্তন মডারেটরসহ বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, মানব ইতিহাসে বিজ্ঞানের অগ্রযাত্রা প্রাচীন সভ্যতা থেকে শুরু হয়ে আজকের আধুনিক যুগে এসে বিশ্বকে বিজ্ঞাননির্ভর করে তুলেছে। তিনি বিজ্ঞান ক্লাবের কার্যক্রম ও অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি সফলভাবে ৫টি জাতীয় বিজ্ঞান উৎসব আয়োজন করেছে এবং বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। এছাড়া IUBAT আয়োজিত ২য় Sustainability Olympiad-এ চ্যাম্পিয়ন হয়ে ক্লাবটি জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্ব অর্জন করে।

বক্তারা বলেন, ধারাবাহিক অর্জন ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে বিজ্ঞান ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতেও জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top