ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৬ দিন পর দেশের স্কুল ও কলেজগুলো আজ রোববার খুলেছে। গত ২৩ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। দীর্ঘ এই ছুটি শেষে আজ থেকে আবারও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে সাত দিনের ঈদ ছুটি শেষে গত ১ জুন সরকারি অফিস-আদালত পুনরায় চালু হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা এই বন্ধের পর আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হলো।

তবে দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র গরমের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা গত ২৮ মে দেশে উদযাপিত হয়। ঈদ উপলক্ষে ২৬ থেকে ৩১ মে ছুটি নির্ধারিত ছিল, যা পরে আরও একদিন বাড়ানো হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top