২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, শেষ ৬ ফেব্রুয়ারি

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:০৯ পিএম

ছবি: সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন

মন্ত্রী জানান, সেশনজট কমিয়ে আনতে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে এবং সেশনজট এড়াতে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি থাকবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



বিষয়:



Top