জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০২:৫২ এএম

সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “অনার্স পর্যায়ের কোনো কোর্স বাতিলের সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং সময়ের চাহিদা অনুযায়ী নতুন কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।”

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ একই বিষয়ে একটি ফেসবুক পোস্টে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হতে পারে এবং এসব বিষয় অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

তবে শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি এবং প্রচারিত তথ্যের বাস্তব ভিত্তি নেই।



বিষয়:



Top