রাস্তায় নাটক করলে হবে না: উপাচার্যকে জাবি ছাত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:১০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৬ মে) আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এ সময় এক ছাত্রী আন্দোলনের প্রসঙ্গে বলেন, “রাগ করে রাস্তায় নাটক করলে হবে না।” জবাবে উপাচার্য বলেন, “নাটক তোমরাও যেমন পারো। আমি নাটক, তোমরাও নাটক।”
পরিস্থিতির মধ্যে উপাচার্য বলেন, “১৭ বছরের মূল্যবোধের অবক্ষয় আমি টানছি। ১৭ বছর ফ্যাসিস্টের মধ্যে ছিলাম। ওদের বিচার, ছাত্রদের বিচার, সব অন্যায়কারীর বিচার হবে—একজনও ছাড়া পাবে না। যেটা ন্যায্য, সেটা আমি করব, নিয়মের বাইরে যাব না।”
তিনি আরও বলেন, “আমি রাস্তার লোক। ২৪-এর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনকারী ছিলাম। আগের উপাচার্যরা আন্দোলনের সময় নীরব ছিলেন।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণচেষ্টা ঘটনার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারে প্রশাসনের গাফিলতি রয়েছে। এ নিয়ে তারা প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি অব্যাহত রাখেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
এনএফ৭১/ওতু
বিষয়:
