জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরোনো রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “ক্যাম্পাসে ধর্ষণ ঘটে, প্রশাসন কী করে”, এবং “যে প্রশাসনের দায় নাই, সে প্রশাসন চাই না”সহ নানা প্রতিবাদী স্লোগান।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, বহিরাগতদের নিয়ন্ত্রণ ও নিয়মিত টহল জোরদার করার দাবি তোলেন তারা। তারা বলেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে ১২ মে রাতের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল এবং আল বেরুনী হলের বর্ধিত অংশে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে।

এনএফ৭১/একে



বিষয়:



Top